• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে ভাসমান কৃষির মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৩, ২০২৩, ১১:১২ পূর্বাহ্ণ
বাবুগঞ্জে ভাসমান কৃষির মাঠ দিবস অনুষ্ঠিত

বরিশালের বাবুগঞ্জে ভাসমান কৃষির মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কৃষি গবেষনা ইন্সটিটিউট রহমতপুরে এই মাঠ দিবস পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএআরআইর সম্মানিত পরিচালক (সেবা ও সরবরাহ) ডক্টর ফেরদৌসী ইসলাম । বিশেষ অতিথি ছিলেন বিএআরআইর সম্মানিত পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ডক্টর দিলোয়ার আহমদ চৌধুরী এবং আরএআরএসর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর বিমল চন্দ্র কুন্ডু।

সভাপতিত্ব করেন অসমান কৃষি প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর মো. মোস্তাফিজুর রহমান তালুকদার।