গৌরনদী প্রতিনিধি \ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সিনিয়র সদস্য ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির টিম প্রধান আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি বলেছেন, আমরা ঐক্যবদ্ধ ভাবে সকল মতভেদ ভুলে আগামী ১২ই জুন নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ্। আপনাদের হাতে আামার ¯েœহের ছোট ভাই খোকন সেরনিয়াবাতকে তুলে দিলাম। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ্ (খোকন সেরনিয়াবাত) কে বিজয়ী করার লক্ষ্যে শনিবার বিকেলে গৌরনদী পৌরসভা মাঠে বরিশাল বিভাগের ৫ জেলার সমন্ময়ে বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নৌকা মার্কার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ্ (খোকন সেরনিয়াবাত), আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, সংসদ সদস্য আ.স.ম ফিরোজ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আওয়ামী লীগের কার্যনিবাহী সদস্য আনিসুর রহমান, গোলাম কবির রাব্বানি চিনু সহ অন্যান্যরা