গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিয় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার পালরদী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পালরদী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার রায়। বক্তব্য রাখেন প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ আলী, শিক্ষক এইচএম ইলিয়াস, রাজা রাম সাহা প্রমূখ। শেষে আটজন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করেন অতিথিরা।