ইতালির পাদোভা শহরে বিরাজ করেছে নির্বাচনী আবহাওয়া। গণতান্ত্রিক পক্রিয়ায় ভোটারদের শান্তিপূর্ণ ভোট প্রদানের মধ্য দিয়ে স্বপন শাখাওয়াত প্যানেল জয়লাভ করেছেন। শনিবার সকাল ৮ টা থেকে অনুষ্ঠিত হওয়া দিনব্যাপী ভোটারদের স্বতঃস্পুর্ত অংশগ্রহণের মাধ্যমে আনন্দঘন পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোটারদের ভোটগ্রহণ শেষে ভোর ৫ টায় কাঙ্খিত ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
সভাপতি পদে বাংলাদেশ প্যানেল এর সভাপতি শফিকুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন প্যানেল ৪৮৭ ভোট বেশি পেয়ে বাংলাদেশ ঐক্যজোট প্যানেল কে পরাজিত করে জয়লাভ করেন।নির্বাচনে প্রায় পাঁচ হাজার ভোটার এর মধ্য ২১৮৩ জন ভোটার ভোট প্রদান করেছেন। এর মধ্য পুরুষ ভোটার ১৭০৪ জন এবং মহিলা ভোটার ৪৭৯ জন।