বরিশাল
বরিশাল অঞ্চলের শীর্ষ ডিলারদের স্বীকৃতি প্রদানের লক্ষে ‘ক্রাউন অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্প্রতি নগরীর হোটেল গ্র্যান্ড পার্কে ক্রাউন সিমেন্ট পিএলসি-এর নির্বাচিতদের এই অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে ক্রাউন সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু, ক্রাউন ট্রান্সপারেন্ট এন্ড লজিষ্টিক লিমিটেডের পরিচালক মোঃ আব্দুল আহাদ, মার্কেটিং এন্ড সেলস বিভাগের জেনারেল ম্যানেজার মশিউর রহমান রাসেল ও মোঃ সোলায়মান মোড়ল, মার্কেটিং এন্ড ব্র্যান্ড বিভাগের জেনারেল ম্যানেজার নোমান আশরাফি রহমান, বরিশাল অঞ্চলের প্রধান কাজী জহিরুল ইসলামসহ বিভাগের কর্মকর্তারা ও ডিলাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্রাউন সিমেন্টের ডিলার মের্সাস আবদুল মতিন মৃধা এর সত্তাধিকারী মনিরুজ্জামান আশরাফী সহ পুরস্কৃত ডিলাররা। অনুষ্ঠানে ক্রাউন সিমেন্টের অঞ্চলের ৬ এর সর্বোচ্চ সেলস ভলিউম, সেলস গ্রোথ ও মার্কেট শেয়ার এই তিন ক্যাটাগরিতে শীর্ষ ডিলারদের পুরস্কৃত করা হয়।