বরিশাল
‘প্লাস্টিক দূষণের সমাধানে-সামিল হই সকলে’ এই শ্লোগানে বরিশালে পালন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। সিআরএসএস নিরাপদ জীবন ও জীবিকা প্রকল্পের উদ্দ্যোগে Kerk in Actie, The Netherlands এর সহায়তায় এই অনুষ্ঠান উজিরপুরের হারতা ইউনিয়নের পূর্ব হারতা মন্দির চত্বরে দিবসটি পালিত হয়।
বরিশালের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন পরিষদ সদস্য বিজয় কৃষ্ণ দাস। বিশেষ অতিথি ছিলেন হারতা ইউনিয়ন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি বাবু মন্ডল, সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট মনিটরিং অফিসার কার্লো তপন সরকার, সিআরএসএস মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের হারতা শাখা ব্যবস্থাপক দেব দুলাল সাহা ও সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কিরণ বাড়ৈ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, হারতা ইউনিয়নের আত্ম-সহায়ক দলের সদস্যবৃন্দ, সুরক্ষা প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর সুজন বিশ^াস এবং ফিল্ড অর্গানাইজার সাথী বিশ^াস। অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা, শিশুদের নৃত্য পরিবেশন, বৃক্ষ রোপন, কর্মসূচী বাস্তবায়ন স্থানের আশেপাশের ময়লা আবর্জনা পরিস্কার করা ও প্লাস্টিক সামগ্রী পুড়িয়ে ফেলা।
একইভাবে প্রকল্পের কর্মএলাকা উজিরপুর উপজেলার সাতলা ও জল্লা ইউনিয়নে এবং আগৈলঝাড়া উপজেলার গৈলা, রত্নপুর ও বাগধা ইউনিয়নে ‘বিশ^ পরিবেশ দিবস উদ্যাপন করা হয়। ##