• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব পরিবেশ দিবস বরিশালে র‌্যালী-সভা ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৬, ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ণ
বিশ্ব পরিবেশ দিবস বরিশালে র‌্যালী-সভা ও মানববন্ধন

বরিশাল

সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ এই স্লোগান বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সম্মিলিত বিশ্ব পরিবেশ দিবস উদযাপন পর্ষদের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচী পালন করা হয়।

অনুষ্ঠিত সমাবেশ ও মনববন্ধনের সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি জাহিদ হোসেন খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি শুভংকর চক্রবর্তী, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, নারী নেত্রী অধ্যাপক শাহ সাজেদা, মহিলা পরিষদের সম্পাদক পুস্প রানী চক্রবর্ত্তী, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, নুর ই আজম রাজা, ঝুনু কর্মকার প্রমুখ। ##