বরিশাল
‘প্লাস্টিক দূষণের সমাধানে-সামিল হই সকলে’ এই শ্লোগানে পটুয়াখালী কলাপাড়ায় পালন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। সিআরএসএস নিরাপদ জীবন ও জীবিকা প্রকল্পের উদ্দ্যোগে Kerk in Actie, The Netherlands এর সহায়তায় এই অনুষ্ঠান পটুয়াখালী কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সদরপুর গ্রামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭ নং ওয়ার্ড মেম্বার ইউনিয়ন পরিষদ সদস্য ফজলুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন আব্দুল মতিন শাহ্, নিজাম মুন্সি, কালাম খান, নারীনেত্রী লাকী সরকার, জুলিয়েট বাড়ৈ, নিরাপদ জীবন ও জীবিকায়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বাসুদেব গুহ।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্র্গ উপস্থিত ছিলেন। নিরাপদ জীবন জীবিকা প্রকল্পের লাইভলিহুড ফ্যাসিলিটেট এলবার্ট শোভন বিশ্বাস এর সঞ্চলনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।