স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর দশমিনায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান নাসির পালোয়ান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক মো. মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান,আবাসিক মেডিকেল অফিসার গোলাম সরওয়ার রিন্টু, ইউপি আতিকুর রহমান সাগর ও মশিউর রহমান ঝন্টু প্রমুখ।