গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ জাতীয় পর্যায়ের উচ্চাঙ্গসংগীত প্রতিযোগীতায় সফলতা লাভ করেছে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবি ছাত্রী প্রণামী পোদ্দার। ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ৫ ও ৬ জুন জাতীয় পর্যায়ের প্রতিযোগীতায় তৃতীয়স্থান লাভ করে প্রণামী।
বুধবার দুপুরে প্রণামীর পিতা নারায়ণ পোদ্দার বলেন, তার মেয়ে প্রথমে উপজেলা ও পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে উচাঙ্গসংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে। পরে জাতীয় ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহন করে তৃতিয় স্থান লাভ করেছে।