• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে ধ্বংস করতে ও জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাতে না পারে তা কঠিন হস্তে দমন করা হবে-র‌্যাব মহা পরিচালক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৭, ২০২৩, ০৯:৪৪ পূর্বাহ্ণ
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে ধ্বংস করতে ও জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাতে না পারে তা কঠিন হস্তে দমন করা হবে-র‌্যাব মহা পরিচালক

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : র‌্যাব মহা পরিচালক এম খুরশিদ হোসেন বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারী ও বিরোধী দল থাকে এবং নির্ধারিত সময় শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন হলে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধিনে থাকে। এ ক্ষেত্রে আমাদের মূল দায়িত্ব হবে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।

আজ বুধবার (০৭ জুন) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে বিরোধ দল আন্দোলন করতে পরে বা করবে। আন্দোলন করবে গণতান্ত্রিক অধিকার আমাদের কোন সন্দেহ নেই। আমাদের দেখার দায়িত্ব আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এদেশের সম্পদ কেউ যাতে ধ্বংস করতে না পারে, সাধারন মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় কেউ যাতে ব্যাঘাত ঘটাতে না পারে সেটাকেই আমরা চ্যালেঞ্জ হিসাবে দেখছি এবং কঠিন হস্তে তা দমন করা হবে।

র‌্যাব প্রধান আরো বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। র‌্যাবকে করা হয় এলিট ফোর্স। র‌্যাব ৭টি বাহিনী নিয়ে কাজ করে এবং আমাদের কিছু নির্ধারিত এজেন্ডা রয়েছে। মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্সনীতি রয়েছে এটা আমাদের প্রধান গুরুত্বপূর্ণ কাজ। এ দেশ আমাদের, এদেশের মানুষ আমাদের। এদেশ ও এদেশের মানুষকে নিয়ে ভাবনা আমাদের বেশি।

তিনি আরো বলেন, গত বছরের অক্টোবর মাসে র‌্যাব ফোর্সের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছিলাম। এ বছরের জুনে আমার অবসরে যাবার কথা ছিল। প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রেখে আরো এক বছর চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন। এজন্য আমি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছি এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান র‌্যাব মহা পরিচালক এম খুরশিদ হোসেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে বঙ্গবন্ধুর ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করে।

এসময় এডিজি (প্রশাসন) ডিআইজি মো: ইমতিয়াজ আহমেদ, র‌্যাব-৬ অধিনায়ক লে: কর্নেল মো: ফিরোজ কবীর, সদর কোম্পানি কমান্ডার মো: বদরুদ্দোজা উপস্থিত ছিলেন। #