• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক কুইজ প্রতিযোগিতায় সেরা হিজলার নাফিজ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৮, ২০২৩, ১৩:০৬ অপরাহ্ণ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক কুইজ প্রতিযোগিতায় সেরা হিজলার নাফিজ।

হিজলা প্রতিনিধি।।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ কুইজ (বাংলা)ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া র্বোড সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পঞ্চম শ্রেণীর ছাত্র মোঃ নাফিস ইকবাল খান।
কুইজ প্রতিযোগিতা স্ব স্ব বিদ্যালয় থেকে শুরু হয়ে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়।
গত ৪ই জুন ঢাকা পিটিআই হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বিশেষ অতিথি ফরিদ আহমেদ সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ রেজওয়ান হায়াৎ মহাপরিচালক (গ্রেট১), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
কুইজ (বাংলা) প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৮ বিভাগের সেরা ৮ জন। এর মধ্যে হিজলা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দক্ষিণ বড়জলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম রিপন খান এর একমাত্র ছেলে মোহাম্মদ নাফিস ইকবাল খান জাতীয় প্রতিযোগিতায় সকলকে তাক লাগিয়ে ১ম স্থান অধিকার করে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নাফিস ইকবাল খান কে পদক প্রদান করে। ওই সংবাদে নাফিসের শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামের চলছে আনন্দ উল্লাস।