গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ পার্বত্য শান্তি চূক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক, বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর সহধর্মীনি ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে গৌরনদী উপজেলার হযরত মল্লিক দূত কুমার পীর সাহেবের মাজার মসজিদে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ্, মরহুমার ছেলে এফবিসিসিআই’র পরিচালক সেরনিয়াবাত মঈন উদ্দিন আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ সহ অন্যান্যরা। একইদিন সন্ধ্যায় উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।