নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ৬ষ্ঠ ‘ন্যাশ’ দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। ফ্যাটি লিভার (ন্যাশ) প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে সচেতন করতেই এই দিবসটি পালন করা হয়ে থাকে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘স্টেপ আপ ফর ন্যাশ’ (ন্যাশ প্রতিরোধে এগিয়ে আসুন)
আর ৫ বছরের মাথায় এটি উদযাপিত হচ্ছে গোটা বিশ্বব্যপি।
শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (হেপাটোলজি) লিভার বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আল মামুন হোসেনের স্বাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে তিনি জানিয়েছেন।
দিবসটি উপলক্ষ্যে ৮ জুন সকাল ৯ টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষর কার্যালয়ের সামনে থেকে
হেপাটোলজি বিভাগের উদ্যোগে একটি বর্নাঢ্য র্যালির আয়োজন করা হয়। ডাঃ অমলেন্দু ভট্টাচার্যের সভাপতিত্বে আয়োজিত বর্নাঢ্য র্যালিতে অংশগ্রহণ করে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান শাহিন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন
শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডাঃ মোঃ সাইফুল ইসলাম, মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ও সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ জি এম নাজিমুল হক, হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আল মামুন হোসেন,
বক্ষব্যাধি বিশেষজ্ঞ, সহকারি অধ্যাপক ডাঃ মাছুম আহমেদ, মেডিসিন বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক ডাঃ এফ আর খান, ডাঃ শাহাদাত হোসেন,লিভার বিভাগের রেজিস্টার ডাঃ শামসুল আরেফিন,সহ অন্যান্য চিকিৎসক বৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ছিলেন এভারেস্ট ফার্মাসিটিক্যালস ।