• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে’তথ্য আপা’ উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৯, ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে’তথ্য আপা’ উঠান বৈঠক অনুষ্ঠিত

বরিশাল
বাকেরগঞ্জে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের নারী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয় সাইবার সিকিউরিটির গুরুত্ব প্রয়োজনীয়তা এবং সাইবার বুলিং এর প্রভাব সম্পর্কিত তথ্য আপা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৮ জুন,২০২৩ বৃহস্পতিবার,দুপর ২ টায় তথ্য সেবা কর্মকর্তা মাহবুবা সিকদারের সঞ্চালনায় উপজেলার দুধল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে তথ্য কেন্দ্র বাকেরগঞ্জের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজের অধ্যক্ষ গৌর চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্ৰ শীল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা তপন কুমার দাস প্রমুখ।