• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ গ্ৰেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৯, ২০২৩, ১২:২০ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ গ্ৰেফতার ২

আসাদুল ইসলাম, গাইবান্ধা।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১৫ কেজি গাঁজা ও ৫০টি দেশীয় তাঁতের শাড়ী এবং ২টি কালো কাপড়ের গাঁট্টি জব্দ করেছে পুলিশ। এসময় জহুরুল ইসলাম রকেট ও তারা মিয়া (৩৭) গ্রেফতার করা হয়।

শুক্রবার (৯ জুন) দুপুরে সুন্দরগঞ্জ থানা চত্ত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান।

গ্রেফতারকৃত জহুরুল ইসলাম রকেট সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সেরখালি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ও তারা মিয়া দ্বাবারিয়া গ্রামের রহম আলী প্রামানিকের ছেলে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে সুন্দরগঞ্জ পৌরশহরের তিস্তা বাজারে (মহিলা বাজার) অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছে থাকা কাপড়ের গাঁট্টি খোলার পর প্রতিটি শাড়ীর ভেতরে সাদা পলিথিনে বিশেষ কায়দায় তৈরি ৩০০ গ্রাম ওজনের ৫০টি প্যাকেটে ১৫ কেজি গাঁজা পাওয়া যায়। একইসঙ্গে ৫০টি দেশীয় তাঁতের শাড়ী ও ২টি কালো কাপড়ের গাঁট্টি জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে।