• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বাস যাত্রীকে অচেতন করে সর্বস্ব লুট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১০, ২০২৩, ১৩:২৬ অপরাহ্ণ
গৌরনদীতে বাস যাত্রীকে অচেতন করে সর্বস্ব লুট

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন বাস যাত্রী জয়নাল আবেদীন (২৮)। বাসযাত্রী জয়নাল বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামের বাসিন্দা।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, শুক্রবার বিকেলে ঢাকার কদমতলী থেকে ইসলাম পরিবহনের একটি বাসে চরে বাড়িতে আসছিলো জয়নাল। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা বাসের মধ্যে বসে কৌশলে তাকে জুস খাইয়ে অচেতন করে থাকা টাকা পয়সা লুট করে নেয়। ওইদিন রাত সাড়ে আটটার দিকে বাসের লোকজন তাকে (জয়নাল) মাহিলাড়া বাসষ্ট্যান্ডে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।