মোঃ সাইফুল ইসলাম আকাশ।নিজস্ব প্রতিবেদক,ভোলা: বোরহানউদ্দিনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের ভোলা জেলা কমান্ডার,তৎকালীন বরিশাল ৪ ও ভোলা ২ আসনের সাবেক এমপি সিদ্দিকুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ হয়েছে। শনিবার ১০ জুন সকালে সিদ্দিকুর রহমানের মরদেহ বোরহানউদ্দিনে পৌছালে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানান বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক। এ সময় বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার নেতৃত্বে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম মোঃ সিদ্দিকুর রহমান কে গার্ড অব অনার প্রদান করেন। সিদ্দিকুর রহমান কে শেষ বারের মতো দেখতে ভোলার জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লোক ছুটে আর তাদের কান্না যেন কেপে উঠে পুরো শহর। পরে দুপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান কে তার গ্রামের বাড়ি দেউলা ইউনিয়নে জানাজা শেষে মা,বাবা ও ভাই-বোনের পাশেই কবর দেওয়া হয়।