রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নির্দলীয়় তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বাম গনতান্ত্রিক জোট দিনাজপুর জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন শনিবার বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে বাম গণতান্ত্রিক জোটের দিনাজপুর জেলাা শাখার উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়।
বাম গণতানন্ত্রিক জোটের জেলা সমম্বয়ক ও জেলা বাসদের আহবায়ক কমরেড কিবরিয়া হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক কমরেড মিহির ঘোষ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মোশাররফ হোসেন নান্নু. বাসদ কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুল কুদ্দুস,সিপিবি জেলা কমিটির সভাপতি এডভোকেট মেহেরুল ইসলাম, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক কমরেড আকতার আজিজ, বাসদ জেলা কমিটির সদস্য সারোয়ারুল ইসলাম ক্লিপটন । এসময় আয়োজিত সমাবেশ সঞ্চালনা করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা কমিটির সদস্য সঞ্জিত প্রসাদ জিতু ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এবার ঋণ নির্ভর লুটপাট ও বড়লোক তোষণের বাজেট প্রণয়ন করা হয়েছে। শিক্ষা স্বাস্থ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষায় বাজেট না দিয়ে উন্নয়নের নাম লুটপাটের বাজেট করা হয়েছে। জ্বালানী খাতের দুর্নীতি, লুটপাট এবং অব্যবস্থাপনার কারণে আজ সীমাহীন বিদুৎ এর লোডশেডিং চলছে। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির কারণে জনগণ অতিষ্ঠ। সিন্ডিকেট ব্যবসায়ী, কতিপয় আমলা মন্ত্রীদের কারণে সার, সেচ বীজ কীটনাশকসহ কৃষি উপকরণ, সরকারের সহায়তায় দাম বৃদ্ধি করে চলছে। এসবের প্রতিবাদ করলে ডিজিটাল আইন দিয়ে কন্ঠোরোধ করা হচ্ছে।
এসময় নেতৃবৃন্দ জনণের জন্য বাজেট প্রনয়ণ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম রোধ এবং অবিলম্বে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। সেই সাথে তারা জনগণের রাষ্ট্র ও সংবিধান প্রতিষ্ঠারের দাবিতে জনগণকে সোচ্চার হওয়ার আহবান জানান।