গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের এক যুবলীগ নেতার দিঘির মাছ হরিলুট করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকালে বাটাজোর ইউনিয়ন যুবলীগ নেতা রনি হাওলাদার অভিযোগ করে বলেন, গুমট আবহাওয়ার কারনে বৃহস্পতিবার সকাল থেকে তার দিঘির বিভিন্ন প্রজাতীর মাছ অর্ধমৃত অবস্থায় দিঘিরপাড়ে চলে আসে। এসময় দিঘিপাড়ের বাসিন্দা খোকন বেপারী, মিজান সিকদার, রহিম বেপারী, সোহেল সিকদারসহ একাধিক বাসিন্দারা তাকে (রনি) না জানিয়ে মাছ লুট করে নেয়। এতে সে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। তবে দিঘি থেকে মাছ নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্তরা।