• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি‘র যাত্রা শুরু।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১২, ২০২৩, ০৭:২১ পূর্বাহ্ণ
ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি‘র যাত্রা শুরু।

রিপোর্ট – আবু নাঈম, ভেনিস প্রতিনিধি

ইতালির বিশ্ব বিখ্যাত পর্যটন নগরী ভেনিসে- রবিবার ১১ জুন সন্ধ্যায় স্থানীয় ঢাকা বিরিয়ানী হাউজে “ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি”র আংশিক কমিটি গঠন করা হয়েছে।

বিশিষ্ট ব্যবসায়ী জনাব কুদ্দুস চৌধুরী কে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব সফিক গাজী কে সিনিয়র সহ-সভাপতি,

ফয়সাল আহমেদ সাধারণ সম্পাদক ও
মোঃ ফারুক আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক,

মো. ইউসূফ পাঠান সাংগঠনিক সম্পাদক,

জনাব মাহবুবুর রহমান অর্থ সম্পাদক,

জিল্লাল মিয়া দপ্তর সম্পাদক,

মো.মাসুদ রানাকে প্রচার সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। সভায় প্রায় তিন শতাধিক বৃহত্তর কুমিল্লার মানুষ উপস্থিত ছিলেন।