বরিশাল সিটি নির্বাচনে ভোটগ্রহণ নিরপেক্ষ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেছেন, “ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য না হলে ফলাফল মেনে নেওয়ার প্রশ্নই আসে না। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আমরা আন্দোলন করব, আদালতের দ্বারস্থ হব। ”আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলে এর ১০ মিনিট পর নগরীর রূপাতলী হাউজিংয়ের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন হাতপাখা প্রতীকের এই প্রার্থী। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি হুশিয়ারি প্রদান করেন।