স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : তথ্য প্রচারে স্মার্ট কৌশলের ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে গোপালগঞ্জে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস এ সভার আয়োজন করে।
আজ মঙ্গলবার (১৩ জুন)) দুপুরে জেলা প্রশাসকের কায্যালয়ের হল রুমে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মো: রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম,, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মো: রাজিউর রহমান, জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, রবীন্দ্রনাথ অধিকারী, এসএম হূমায়ূন কবীর বক্তব্য রাখেন। এ সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা, তথ্য প্রচারের বিভিন্ন মাধ্যম, সুবিধা এবং অসুবিধাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিক ও অসুবিধার কথা তুলে ধরেন। #