• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অত্যাবশ্যক পরিসেবা বিল-২০২৩ বাতিলের দাবী গোপালগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৩, ২০২৩, ০৯:১২ পূর্বাহ্ণ
অত্যাবশ্যক পরিসেবা বিল-২০২৩ বাতিলের দাবী গোপালগঞ্জে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : অত্যাবশ্যক পরিসেবা বিল-২০২৩ বাতিলের দাবী গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গোপালগঞ্জ মটর শ্রমিক ইউনিয়ন ও গোপালগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী, কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ কর্মসূচী পালন করে।

আজ মঙ্গলবার (১৩ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের কায্যালয়ের সামনের সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে শ্রমিকেরা। এসময় অত্যাবশ্যক পরিসেবা বিল-২০২৩ বাতিলের দাবী জানিয়ে বিভিন্ন ধরনের শ্লোগান দেয় মানববন্ধনকারীরা।

মানববন্ধন চলাকালে গোপালগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ মো: বুলবুল ইসলাম, সাধারন সম্পাদক কাজী সাঈদ, হাজী কাবিল মিয়া বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি পেশ করেন।

এসময় মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক কাজী সাঈদ বলেন, মটর শ্রমিকেরা দেশের বিভিন্ন স্থানে যানবাহন চালিয়ে অর্থনৈতিক পরিসেবা সচল রাখে। কিন্তু অনেক পঙ্গু ও অসুস্থ চালক রয়েছে তাদের কোন ভাতা দেয়া হয় না। আমাদের দাবী এসব অস্বচ্চল শ্রমিকদের ভাতা প্রদানের পাশাপশি অত্যাবশ্যক পরিসেবা বিল-২০২৩ বাতিল করতে হবে।

গোপালগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ মো: বুলবুল ইসলাম বলেন, পরিবহন শ্রমিকদের ভীতি ও আতংকের মধ্যে রেখে তাদের কাছ থেকে মানসম্পন্ন সেবা পাওয়া যায় না। বরং তা অসন্তোষ ও উত্তেজনার বীজ বপন করে। আমরা পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে এই মর্মবস্তু এবং সংসদের বিল উথ্থাপন প্রক্রিয়া নিয়ে আমাদের উদ্বেগ ও আপত্তি রয়েছে। আমরা অত্যাবশ্যক পরিসেবা বিল-২০২৩ বাতিলের দাবী জানাই। #