• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বিএনপি থেকে বহিস্কৃত মেয়র প্রার্থী রুপমের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৪, ২০২৩, ১৩:৩৯ অপরাহ্ণ
বরিশালে বিএনপি থেকে বহিস্কৃত মেয়র প্রার্থী রুপমের কুশপুত্তলিকা দাহ

বিএনপি থেকে বহিস্কৃত বরিশাল সিটি নির্বাচনে সতন্ত্র মেয়র প্রার্থী কামরুল হাসান রুপমকে বরিশালের মাঠিতে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি
রুপমের কুশপুত্তলিকা দাহ ও ব্যানারে অগ্নিসংযোগ করেছে জেলা ও মহানগর যুবদল ও ছাত্রদলের সদস্যরা। বরিশাল বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. বিলকিস জাহান শিরিনের বিরুদ্ধে মিথ্যা উর্দেশ্যমূলক বক্তব্য রাখার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে এই কর্মসূচি করে।

বরিশাল দক্ষিন জেলা ছাত্রদল সহ-সভাপতি সবুজ আকনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরিশাল দক্ষিন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মুসফিকুল হাসান মামুন, বিএনপি নেতা ফিরোজ, কিরন, যুবদল নেতা সাকলাইন, জেলা দক্ষিন ছাত্রদল সহ-সভাপতি লিয়ন, নজরুল, যোবায়ের, আরিফ সিকদার, হাবিব সিকদার প্রমুখ।
এসময় বক্তরা কামরুল হাসান রুপমকে বিএনপির জাতীয় বেঈমানী করা মীর জাফর আক্ষায়িত করে বরিশালের মাঠিতে অবাঞ্চিত ঘোষনা করে।