• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় র‌্যাবের হাতে আওয়ামীলীগ নেতা আটক।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৪, ২০২৩, ১৩:৫৫ অপরাহ্ণ
হিজলায় র‌্যাবের হাতে আওয়ামীলীগ নেতা আটক।

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য আলাউদ্দিন বেপারীকে বরিশাল র‌্যাব-৮ আটক করে।
গোপন সংবাদের ভিত্তিতে ১৪ ই জুন সকাল ১০ টার সময় বরিশাল সদর থেকে একাধিক মামলার আসামী আলাউদ্দিনকে আটক করা হয়েছে।
বেলা ২ টার সময় বরিশাল র‌্যাব-৮ আটক আলাউদ্দিন বেপারীকে হিজলা থানায় হস্তান্তর করে।
জানাযায় ৬ ই জুন গৌরবদী ইউনিয়নের কাকুরিয়া বাজারের রড সিমেন্ট টিনের ব্যবসায়ীর দোকানে হামলা ভাংচুর ও মারধরের ঘটনায় ব্যবসায়ী মোসলেম মাঝি হিজলা থানায় একটি মামলা দায়ের করে।
ওই মামলায় ইউপি সদস্য আলাউদ্দিন বেপারীকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে রয়েছে মাছঘাট ভাংচুর,প্রশাসনের উপর হামলার ঘটনা সহ একাধিক মামলা।
এ ঘটনায় হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া জানায় আলাউদ্দিন বেপারীর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।তাকে কাকুরিয়া বাজারের ব্যবসায়ীর দোকানে হামলা ভাংচুর মারধরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে।