হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলায় হঠাৎ ঝড়ের তান্ডবে নিখোঁজ এক জেলে বিধ্বস্ত হয়েছে হাসপাতালের এম্বুলেন্স সহ অর্ধশতাধিক ঘরবাড়ি, ডুবে গেছে উপজেলা সদর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ইনজাম লঞ্চ, লন্ডভন্ড হয়েছে গাছপালাও বিদ্যুৎ লাইন।
সকাল সাতটার দিকে প্রবল বাতাস ও বৃষ্টিতে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর, বড়জালিয়া সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ডুবে গেছে হিজলা সদর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ইনজাম লঞ্চ। যদিও কোন হতাহত বা নিখোঁজের সংবাদ পাওয়া ্ যায়নি।
বাপ ছেলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের চরকিল্লা গ্রামের আবুল কালাম রাঢ়ী ১৪ বছরের ছেলে মাসুদ।
ঝড়ে ঘর ভেঙে যাওয়া ক্ষতিগ্রস্ত ভ্যান চালক সালাউদ্দিন কান্নায় ভেঙে পড়ে বলে আমার একমাত্র মাথা গোজার থাই টুকু ঝড়ের তান্ডবে ভেণ্ডে যায়।এখন নতুন করে ঘর করে থাকার সামথ নেই।
বড়জালিয়া ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার জানায় যে পরিমাণের ক্ষতি হয়েছে তার ফিরিস্তি এই মুহূর্তে দেয়া সম্ভব না।
উপজেলা স্বাস্থ্য ও কর্মকর্তা ডাক্তার মাজেদুল হক কাওসার বলেন বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে দ্রুত সমাধান না করলে রোগীদের চিকিৎসা দিতে বিঘ্ন ঘটতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) বকুল চন্দ্র কবিরাজ জানায় বন্যার সংবাদ পেয়েছে তবে কি পরিমান ক্ষতি হয়েছে তা নির্ণয় করার জন্য কমিটি করে দেয়া হয়েছে।