হেলাল আহমদ, বালাগঞ্জ প্রতিনিধি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, শিক্ষা ও রাজনৈতিক সংকট ও লোডশেডিং নিরসনের,প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে বালাগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ১৬ই জুন ২০২৩ইংরেজী শুক্রবার অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন মিসলু’র সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন নোমান, এর পরিচালনায় অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের সিলেট জেলা সহ সভাপতি মাওলানা সৈয়দ আলী আসগর বিশেষ অথিতি হিসেবে ছিলেন খেলাফত মজলিসের সদস্য ও সিলেট জেলা যুব মজলিসের যুগ্ম আহবায়ক মুফতি হুসাইন আহমদ মিছবাহ। উপস্থিত ছিলেন,খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান খেলাফত মজলিস উপজেলা সাংগঠনিক সম্পাদক কবি মীম হুসাইন ,বায়তুলমাল,সম্পাদক আবু শাহাজান,ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি নাহিদ হুসাইন কিবরিয়া শ্রমিক মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি সালেহ আহমদ রাজু,সাধারণ সম্পাদক এমরান আহমদ, বোয়ালজুর ইউনিয়ন সভাপতি Shamim Ahmed বালাগঞ্জ ইউনিয়ন সভাপতি শামীম আহমদ পূর্ব পৈলনপুর ইউনিয়ন সভাপতি ফখরুল ইসলাম বালাগঞ্জ সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক আলমাস আহমদ,পশ্চিম গৌরীপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ আওলাদ, পূর্ব পৈলনপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক রেপন আহমদ প্রমুখ।