• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় নিজে কাঁদলেন ও হাজারো জনতাকে কাঁদালেন এমপি আলী আজম মুকুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৬, ২০২৩, ০৫:৪৭ পূর্বাহ্ণ
ভোলায় নিজে কাঁদলেন ও হাজারো জনতাকে কাঁদালেন এমপি আলী আজম মুকুল

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে নিজে কাঁদলেন ও হাজার হাজার জনতাকে কাঁদালেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ।
বৃহস্পতিবার ১৫ জুন সকাল ৮.৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা টিপু ৮ লঞ্চযোগে দলের বিভিন্ন কর্মসূচীতে যোগদান করার লক্ষ্যে প্রায় ৪ দিনের সফরে নিজ নির্বাচনী এলাকার যাত্রা করলে, বিকাল ০৪ টায় হাকিমুদ্দিন লঞ্চঘাটে পৌঁছালে বোরহানউদ্দিনের হাজার হাজার জনতা গণসংবর্ধনা দেন এমপিকে।
সংবর্ধনা অনুষ্ঠানে কান্না জড়িত কণ্ঠে এমপি বলেন, আমি যখন ২০১৮ সালে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম, তখন দেশের সকলে জানে যে আমি মারা গিয়েছি, যখন আমার জ্ঞান ফিরে তখন আমি দেখি আমার শরীর অবশ হয়ে গেছে, আমার শরীরের কোন অঙ্গ কাজ করতেছে না, আল্লাহ পাক সেই জায়গা থেকে আমাকে দ্বিতীয় জীবন দিয়ে আমার নির্বাচনী এলাকায় জনগণের সেবা করার জন্য এখানে পাঠিয়েছেন।
আমি কখনো নিজের আদর্শ বিসর্জন দেই নি,কোন মানুষের সাথে খারাপ ব্যাবহার করিনি, এসময় এমপি কান্না জড়িত কন্ঠে আক্ষেপ করে বলেন, আমি কি এমন করেছি যে আমাকে হত্যা করা হবে,আমার অপরাধ আমি সকলের সুখে দুঃখে পাশে থাকি,আমার অপরাধ আমি নিজ তহবিল থেকে গরীবের চিকিৎসা করাই,আমার অপরাধ আমি মেঘনাকে নদী ভাঙা থেকে রক্ষা করার জন্য সিসি ব্লক অনুমোদন এনে কাজ শুরু করেছি।
উল্লেখ্য যে নদী ভাঙ্গন রোধে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় প্রায় ১২ শত কোটি টাকা বরাদ্দ এনেছে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। এ কাজের কিছু শেষ হয়েছে এবং কিছু কাজ চলমান রয়েছে। এতে এমপি’র উপর খুশি হয়ে তাকে সংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী।
বক্তৃতায় তিনি আরো বলেন, দেশের জনগনের উন্নয়নের স্বার্থে জননেত্রী শেখ হাসিনার সরকার কে ক্ষমতায় রাখতে হবে। যখনই আ’লীগ সরকার ক্ষমতায় আসে দেশ সকল ক্ষেত্রে উন্নয়নে এগিয়ে যায়। আর বিএনপি-জামায়েত জোট ক্ষমতায় আসলে দেশ লুটপাট হয়।
এসময় আরও বক্তৃতা রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান,বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ,
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার,আবেদ চৌধুরী,বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান মুন্নাজান,দৌলতখান উপজেলা ছাত্রলীগ সভাপতি সৌরভ খান প্রমুখ।সংবর্ধনা অনুষ্ঠানে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে মানুষ অংশ গ্রহন করেন। অনুষ্ঠান শেষে কয়েক শত মোটরসাইকেল শো-ডাউন করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এমপি’র উপজেলা সড়কে বাস ভবনের সামনে এসে শেষ হয়।