• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী শাহজাহান খানের সঙ্গে ডেনমার্ক আওয়ামী লীগের মত বিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৭, ২০২৩, ১৩:০৫ অপরাহ্ণ
সাবেক মন্ত্রী শাহজাহান খানের সঙ্গে ডেনমার্ক আওয়ামী লীগের মত বিনিময়

ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খানের সাথে মত বিনিময় সভা করেছেন ডেনমার্ক আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে সুইজ্যারল্যাণ্ডের জেনেভা আসেন শাহজাহান খান।এ সময় ডেনমার্ক আওয়ামী লীগ জেনেভার ইন্ডিয়ান কারী রেস্তোরাঁ র হল রুমে এক সংক্ষিপ্ত মত বিনিময় সভার আয়োজন করে। ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি খোকন মজুমদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহাবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন খান,মোসাদিকুর রহমান রাসেল,সাংগঠনিক সম্পাদক শামীম খালাসী,বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউরোপের আহবায়ক সাংবাদিক রিয়াজ হোসেন । এ সময় সাবেক মন্ত্রীকে ডেনমার্কে সফররের আমন্ত্রণ জানায় নেতৃবৃন্দ। এ সময় সাবেক মন্ত্রী বলেন দেশের গণতান্ত্রিক
ধারা অব্যাহত রাখতে প্রবাসীদের ভূমিকা রাখতে হবে।