• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৭, ২০২৩, ১১:১৫ পূর্বাহ্ণ
গৌরনদীতে সাংবাদিকদের মানববন্ধন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারী সকল আসামিকে গ্রেপ্তারপূর্বক দ্রæত বিচারের দাবিতে শনিবার বেলা এগারোটায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বরিশালের গৌরনদী উপজেলার সাংবাদিকরা।
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গৌরনদী উপজেলা শাখার আয়োজনে বিএমএসএফ’র উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মো. গিয়াস উদ্দিন মিয়া, বিএমএসএফ’র কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক খোকন আহম্মেদ হীরা, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি কাজী আল-আমিন, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, বিএম বেল্লাল, বিএমএসএফ’র বাবুগঞ্জ উপজেলা সভাপতি উপেন চন্দ্র মন্ডল, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গৌরনদী উপজেলা সভাপতি মোল্লা ফারুক হাসান, সাধারণ সম্পাদক তারেক মাহমুদ আলী, সাংবাদিক আরিফিন রিয়াদ, প্রেমানন্দ ঘরামী, আতাউর রহমান চঞ্চল, কেএম সোহেব জুয়েল, কাজী রনি, বিনয় কৃষ্ণ শিয়ালী, মাজাহার হোসেন রুবেল প্রমুখ। এসময় বক্তারা সাংবাদিক নাদিমের হত্যাকারী সকল আসামিকে গ্রেপ্তারপূর্বক দ্রুত বিচারের দাবি জানান।