আবু নাঈম ভূঞাঁ, ভেনিস প্রতিনিধিঃ
১৭ ই জুন, ২০২৩ উৎসবমুখর পরিবেশে ইতালির স্ত্রাতে আজ বাংলাদেশ এসোসিয়েশন পাদোভার নির্বাচনে স্বপন -সাখাওয়াত প্যানেল এর বিজয় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এসময় নভেন্তানা পাদোভা (স্ত্রা) এর স্থানীয় হলরুমে প্রবাসী বাংলাদেশীরা বিজয়ী দলকে সংবর্ধনা দেন এবং সবাইকে নিয়ে মধ্যাহ্নভোজে এর আয়োজন করা হয়। প্রায় চার শতাধিক নভেন্তানা পাদোভা (স্ত্রা) এর প্রবাসী বাংলাদেশীরা মধ্যাহ্নভোজে উপস্থিত ছিলেন। গত ৩ জুন ইতালির পাদোভাতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ এসোসিয়েশন পাদোভার নির্বাচন।
নির্বাচনে শফিকুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন প্যানেল ৪৮৭ ভোট বেশি পেয়ে বাংলাদেশ ঐক্যজোট প্যানেল কে পরাজিত করে জয়লাভ করেন।