বরিশাল
বরিশাল নগরীর ফার্মেসী ব্যবসায়ী মোঃ সাইফুদ্দিন (৩৪) কে কুপিয়ে জখমের ঘটনায় আসামী রয়েছে জেল হাজতে রয়েছে। তবে ৯ দিন পর ফের তাকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। আহত সাইফুদ্দিনের দাবী জেল হাজতে থাকা আসামী মশিঊল হক বাহাদুর খোকন (৪৫) এর লোকজন তার উপর ফের হামলা করেছে। বর্তমানে সাইফুদ্দিন শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আসামী মশিঊল হক বাহাদুর খোকন ভুক্তভোগির আপন মামা। তবে সম্প্রতি মামা তার ভগ্নিপতির কাছে ১০ লাখ টাকা ও দুইটি ফ্লাট দাবী করে আসছেন। এর পর থেকে বিভিন্ন সময় টাকা ও ফ্লাটের চাপ প্রয়োগ করে আসছেন মামা মশিঊল হক বাহাদুর খোকন। এক পর্যায়ে ফার্মেসী ব্যবসায়ী সাইফুদ্দিনকে প্রাণনাশের হুমকি দিতেন। এ ঘটনায় গত ৯ এপ্রিল সাইফুদ্দিন কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ জমা দেন।
থানায় অভিযোগ দায়েরের দুই মাস পর গত ১ জুন রাত ১০টায় ফামের্সী থেকে বাসায় ফেরার পথে দুর্বিত্তদের হামলায় রক্তাক্ত জখম হন। পুলিশ এক ঘন্টার মধ্যে আসামী মশিঊল হক বাহাদুর খোকনকে গ্রেফতার করেন। আসামী বর্তমানে কারাগারে আছে। কিন্তু তারপরও গত ১৫ জুন সিএন্ডবি রোডে ফামের্সীর সামনে ফের সন্ত্রাসী হামলা করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানার এসআই মোঃ আহসান ঊল্লাহ জানান, সাইফুদ্দিনের মামা খোকন তাকে কুপিয়ে ছিল। এ ঘটনায় সে আটক আছে। তবে পরে হামলার বিষয় আমার জানা নেই। কোন অভিযোগ পাওয়া যায়নি। ##