• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালির রোমে খুলনা বিভাগ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৯, ২০২৩, ০৬:১৭ পূর্বাহ্ণ
ইতালির রোমে খুলনা বিভাগ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে খুলনা বিভাগ সমিতির আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুন রবিবার দুপুরে রোমের রসই রেস্টুরেন্টের হলরুমে
খুলনা বিভাগ সমিতির আহ্বায়ক মোল্লা মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সদস্য সচিব মারুফ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক ড. মুফতি এম এ আজিজ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ন্যাশনাল কাপ এর চেয়ারম্যান আক্তারুজ্জামান জামান, ইউরোপীয়ান স্কুল এন্ড কলেজের ব্যবস্হা পরিচালক রনি আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী হজরত আলী হোসেন, রফিকুল ইসলাম, আব্দুস সালাম, সাংবাদিক শিমুল রহমান, তুহিন শেখ, জাহিদ হোসেন, নীলা পারভীন, মামুন হোসেন, প্রমুখ।
আলোচনা সভায় বক্তাগন বলেন, বিশ্ববিখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন ও হজরত খাজা খানজাহানআলী( রঃ)
স্মৃতি বিজড়িত পূন্যভূমি খুলনার এ সংগঠনকে ইতালির প্রতিটি প্রভিন্সে ছড়িয়ে দিতে হবে। এ সংগঠন ইতালিতে বসবাসরতখুলনার প্রবাসীদের সুখেদুঃখে এ সংগঠন সর্বদাই পাশে থাকবে। এছাড়াও আগামী আগষ্ট মাসে বার্ষিক বনভোজনের সিদ্ধান্ত নেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়েঅনুষ্ঠানের সুচনা করা হয় এবং পরিশেষে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে সমাপ্ত করা হয়।