• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৯, ২০২৩, ০৬:১৯ পূর্বাহ্ণ
গৌরনদীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকায় বেপরোয়া গতির বাসের ধাক্কায় কলেজ ছাত্র তাজিম খান (২২) রবিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে। নিহত তাজিম বরিশাল নগরীর ভাটিখানা এলাকার ইউসুফ খানের ছেলে। সে সরকারী বরিশাল কলেজের বিবিএ’র ছাত্র ছিলো।
গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, দুপুরে মহাসড়কের কাসেমাবাদ এলাকায় ডলফিন পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক তাজিম গুরুত্বর আহত হয়। খবরপেয়ে তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সে (তাজিম) মারা যায়। তিনি আরও জানান, ঘাতক বাসটি উজিরপুরের টোলপ্লাজা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।