• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে যুগ্ম সচিবের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৯, ২০২৩, ০৬:৩৯ পূর্বাহ্ণ
গৌরনদীতে যুগ্ম সচিবের মতবিনিময় সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ পরিকল্পনা কমিশন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান (যুগ্ম সচিব) শারমিন নাসরিন। ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব সহ অন্যান্যরা। শেষে ইউনিয়নে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেন যুগ্ম সচিব।