• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার বিচারের দাবিতে হিজলায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৯, ২০২৩, ১৪:০১ অপরাহ্ণ
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার বিচারের দাবিতে হিজলায় মানববন্ধন

হিজলা প্রতিনিধি।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার একাত্তর টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার বিচারের দাবিতে বরিশালের হিজলায় হিজলা প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১৯ জুন সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুমনুর রহমান সোহাগ, রিপোর্টার ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মিলন সরদার।

এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন হিজলা প্রেসক্লাবে সাবেক সভাপতি প্রেমজিলাল দাস, বীর মুক্তিযোদ্ধা বাবুল নাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় হিজলায় উপজেলায় কর্মরত সকল সংবাদকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা নদিম হত্যাকারী চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার সহযোগীদের ফাঁসির দাবী জানায়।

উল্লেখ্য গত ১৪ জুন বুধবার রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন একাত্তর টেলিভিশনের বকশিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পরদিন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎস্যাধিন অবস্থায় তিনি মারা যান।