• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে স্বল্পআয়ের প্রান্তিক জনগোষ্ঠির মাঝে সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৯, ২০২৩, ১২:৫৮ অপরাহ্ণ
বরিশালে স্বল্পআয়ের প্রান্তিক জনগোষ্ঠির মাঝে সহায়তা প্রদান

বরিশাল
বরিশালে স্বল্পআয়ের প্রান্তিক জনগোষ্ঠির মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংগঠন সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ)’র দূর্যোগ ব্যবস্থাপনা তহবিলের আওতায় প্রান্তিক জনগোষ্ঠির ৩ জনকে উদ্যোগক্তাকে অনুদান প্রদান করা হয়।

সোমবার বিকেলে সংস্থার কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন আইসিডিএ’র প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা আনোয়ার জাহিদ, সেক্টর কমান্ডার’স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা প্রদ্বীপ কুমার ঘোষ পুতুল, মহিলা পরিষদের জেলা কমিটির সম্পাদক পুষ্প রানী চক্রবর্তী, সম্মিলিত সামাজিক আন্দোলনে সভাপতি অধ্যাপক টুনু কর্মকার, সবুজ আন্দোলনের আহবায়ক কাজী মিজানুর রহমান, আইসিডিএ’র নির্বাহী পরিচালক সালমা খান, শুভ নির্বাহী পরিচালক হাসিনা বেগম নীলা, আইসিডিএ’র কার্যকরী পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, প্রধান কার্যালয়ের কর্মকর্তা-সহকর্মীগণ, শাখা ব্যবস্থাপকরাসহ প্রমুখ।