• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২০, ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মাগুরা এলাকা থেকে মেহেদী হাসান নামের এক মাদক কারবারিকে ২১ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মেহেদী ওই এলাকার ইদ্রিস হাওলাদার ছেলে। মঙ্গলবার সকালে তার (মেহেদী) বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তথ্যের সতত্য নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, সোমবার রাতে মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা এলাকায় অভিযান চালিয়ে ২১ পিচ ইয়াবা সহ মেহেদীকে গ্রেপ্তার করে থানা পুলিশের সদস্যরা।