মোঃ হুমায়ুন কবির
সাভার প্রতিনিধি
পুলিশের ডিআইজি ও তাঁর পিএস পরিচয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের প্রধান ও তার সহযোগীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। তাদের কাছ থেকে সাংবাদিকের ভুয়া পরিচয় পত্র ও প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুরের কালিগঞ্জ থানার নগর ভেলা গ্রামের খোরশেদ আলমের ছেলে দ্বীন ইসলাম ওরফে শাওন (২৬) এবং তার সহযোগী একই জেলার হানিফ সরকারের ছেলে হৃদয় আহমেদ (৩০)।
সোমবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খান।