• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিন প্রেসক্লাবের আহবায়ক নির্বাচিত হলেন উজ্জ্বল হাওলাদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২১, ২০২৩, ১০:১১ পূর্বাহ্ণ
বোরহানউদ্দিন প্রেসক্লাবের আহবায়ক নির্বাচিত হলেন উজ্জ্বল হাওলাদার

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন প্রেসক্লাবের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বোরহানউদ্দিন প্রেসক্লাবের সদস্যদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২০ জানুয়ারি রাতে বোরহানউদ্দিন প্রেসক্লাবের নিজ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় দীর্ঘ বৈঠক শেষে
পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দৈনিক আজ কালের বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি উজ্জ্বল হাওলাদার কে আহবায়ক করে ৫ সদস্য বৈশিষ্ট্য একটি আহবায়ক কমিটির অনুমোদন দেন সংশ্লিষ্ট প্রেসক্লাব কতৃপক্ষ।
এদিকে উজ্জ্বল হাওলাদার কমিটির আহবায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই তাকে সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক সহ সকল পেশার মানুষকে অভিনন্দন জানাতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত কমিটির আহবায়ক উজ্জ্বল হাওলাদার বলেন,আমি আহবায়ক নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর রব্বুল আলামিনের নিকট প্রথমেই শুকরিয়া জানাই।তিনি বলেন,সাংবাদিকতা একটি মহান পেশা,আমি দীর্ঘদিন এ পেশার সাথে জড়িত রয়েছি”প্রকৃত সাংবাদিকদের যে কোন বিপদে পাশে থাকবো।এসময় তিনি ভেদাভেদ ভুলে বোরহানউদ্দিন উপজেলার সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।