হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় জাতীয়তাবাদী বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও পথসভা।
বুধবার বিকাল ৪ টার সময় আনন্দ মিছিলটি ৩ গ্রুপে আলাদা স্থান থেকে এসে উপজেলা স্বাস্থ্যেকমপ্লেক্সে সামনের রাস্তায় একত্রিত হয়।সেখানে সংক্ষিপ্ত আলোচনা শেষে আনন্দমিছিল বের হয়ে থানার্ সংলগ্ন খুন্না বাজার ব্রীজে এসে নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নবগঠিত আহবায়ক কমিটির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার যুগ্ন আহবায়ক আলতাব হোসেন খোকন, সদস্যসচিব দেওয়ান মনির হোসেন।
দীর্ঘ কয়েক বছর উপজেলা বিএনপি তিন ভাগে বিভক্ত ছিল।
উপজেলা বি এন পির সকল সমস্যা নিরসন করে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ১৮ জুন আহবায়ক কমিটি ঘোষনা করে।
এতে দলটির নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে আসে।
জানাযায় সদ্য দেয়া কমিটির আহ্বায়ক বি এন পির সাবেক আহবায়ক আবদুল গাফফার তালুকদারকে ও সিনিয়র যুগ্ন আহবায়ক দেওয়ান মোঃ মনির হোসেনকে সদস্য সচিব এবং যুবদলের সাবেক আহবায়ক আলতাফ হোসেন খোকনকে সিনিয়র যুগ্ন আহবায়ক করা হয়েছে।
আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা শেষে নতুন কমিটির নেতৃবৃন্দকে নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেয়।
আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার তার বক্তব্যে বলেন দীর্ঘদিন বিএনপি নেতাকর্মীরা দলের আভ্যন্তরীণ গ্রুপিং এর কারণে এলোমেলো থাকলেও আজ থেকে বিএনপি সকল নেতাকর্মী এক এবং অভিন্ন।