• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগ নেতা তালাৎ মাহমুদ নিপু সিকদার স্মরণে হিজলায় নাগরিক শোকসভা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২১, ২০২৩, ০৩:৩৫ পূর্বাহ্ণ
আ.লীগ নেতা তালাৎ মাহমুদ নিপু সিকদার স্মরণে হিজলায় নাগরিক শোকসভা 

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার আওয়ামী লীগের সদস্য ও গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রয়াত তালাৎ মাহমুদ নিপু সিকদার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মোঙ্গলবার( ২০ জুন) বিকেল সাড়ে ৩ টার সময় কাউরিয়া স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ও উপজেলা আওয়ামী লীগের সহযোগিতায় নাগরিক শোকসভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার আবুল হোসেনের সভাপতিত্বে  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জেলা কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার। বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার, বরিশাল জেলা কমিটির সদস্য ও গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি  আলহাজ্ব আব্দুল লতিফ খান, মাষ্টার মোঃ ইসমাইল হোসেন,  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট অব হাফিজ মাহমুদ কেন্দ্রীয় প্রশাক শিল্প শ্রমিক জোটের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সরকার খোরশেদ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান সরদার,বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব হীরন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন খান, মেমানীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মৃধাসহ উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। নাগরিক শোকসভায় বক্তরা প্রয়াত তালাৎ মাহমুদ নিপু সিকদারের ছাত্র রাজনীতি থেকে শুরু করে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা সৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সি মোঃ ইচাহাক আমিন।