• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে সহস্রাধিক খামারে হচ্ছে গরু মোটাতাজাকরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২২, ২০২৩, ১২:০৭ অপরাহ্ণ
গৌরনদীতে সহস্রাধিক খামারে হচ্ছে গরু মোটাতাজাকরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে স্থানীয় ভাবে পশুর চাহিদা পূরনের লক্ষে বরিশালের গৌরনদী উপজেলার সাত ইউনিয়ন ও একটি পৌরসভায় ১ হাজার ৭৯ টি ক্ষুদ্র ও মাঝারি খামারে গরু, ও ছাগল মোটাতাজাকরণ করা হয়েছে। ঈদুল আযহায় দেশীয় গরুর ব্যাপক চাহিদা থাকায় গরু মোটাতাজা করছেন উপজেলার ক্ষুদ্র ও মাঝারি খামারিরা। একাধিক খামারিরা জানান, অন্যান্য বছরের তুলনায় চলতি বছর গো খাদ্যের দাম অনেক বেশী। সে তুলনায় গরুর দাম কম। ভারতসহ অন্যান্য দেশ থেকে গরু আমদানি না করলে দেশী খামারের মালিকরা লাভবান হবে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ সুরভী আক্তার তানাজ বলেন, ঈদুল আযহা উপলক্ষে এ উপজেলায় চাহিদা অনুযায়ী পশু প্রস্তুত রয়েছে। ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করে ঘাস-খড়ের পাশাপাশি খৈল, ছোলা ও ভূষি খাইয়ে গরু মোটাতাজা করছেন খামারিরা। ফলে বাজারে দেশী পশুর চাহিদা বেশি। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, এ বছর উপজেলায় স্থায়ী ও অস্থায়ী ভাবে পাঁচটি পশুর হাট স্থাপন করা হয়েছে। নির্বিগ্নে পশু ক্রয়-বিক্রয়ের জন্য হাটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।