বরিশাল
চ্যানের আই এর প্রতিদিন প্রচারিত দেশের সর্বাধিক জনপ্রিয় টক শো তৃতীয় মাত্রা বরিশালে অনুষ্ঠিত হয়েছে। বরেণ্য রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, কুটনীতিক, ব্যবসায়ী নেতাসহ নানা স্তরের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই টকশো ইতিমধ্যেই ৮০০০ পর্ব অতিক্রম করেছে।
তারই ধারাবাহিকতায় তৃতীয় মাত্রা এবার বরিশালে অনুষ্ঠিত হয়েছে। দুই পর্বের এই অনুষ্ঠানের উপস্থাপনা ও পরিচালনা করেন জনপ্রিয় উপস্থাপক জিল্লুর রহমান। শনিবার বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে তৃতীয় মাত্রা’র রেকর্ডিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রথম পর্বে আলোচক হিসিবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম এমপি, বিএনপির সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী ও বরিশাল বিভাগীয় উন্নয়ন ফোরামের সম্পাদক ও আ’লীগ নেতা আতিকুর রহমান।
এ ছাড়া ২য় পর্বে আলোচক ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সম্পাদক এ্যাড. তালুকদার মো: ইউনুস, বিএনপির সাবেক এমপি আবুল হোসেন খান, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি প্রফেসর শাহ সাজেদা ও বরিশাল ওয়েমেন চেম্বার সভাপতি বিলকিস আহমেদ লিলি।
রাজনীতিনির্ভর আলোচনায় বরিশালের উন্নয়ন, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, সাহিত্য নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে রাজনীতিক, আইনজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, উদ্যোক্তা, নারী, তরুণসহ ছয়শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।