• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৩, ২০২৩, ১২:৩৫ অপরাহ্ণ
গৌরনদীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার
বিকেলে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে গৌরনদী বাসষ্ট্যানস্থ দলীয়
কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা
নিবেদন করেন নেতাকর্মীরা। এরপরই দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠা
বার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ
শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা
সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ
হারিছুর রহমান।