গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৫০টি কৃষক পরিবারের মাঝে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ করা হয়েছে। কৃষি বিভাগের পূনর্বাসন প্যাকেজের আওতায় শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রতি পরিবারের মাঝে পাঁচটি করে চারা বিতরণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিয়াংকা ভক্ত, ইউপি সদস্য আশরাফ সেরনিয়াবাত, জসিম উদ্দিন প্রমূখ।