• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ-এর বর্ষাবরণ অনুষ্ঠান ও ২২৯২ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৩, ২০২৩, ১৪:৩৩ অপরাহ্ণ
অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ-এর বর্ষাবরণ অনুষ্ঠান ও ২২৯২ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি:

২৩ জুন/২০২৩, শুক্রবার বিকেল ৪.০০ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের বর্ষাবরণ অনুষ্ঠান ও ২২৯২ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক এর সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান বাবু,- এর সভাপতিত্বে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কবি,ছড়াকার রায়হান আহমেদ রিমনের প্রাণবন্ত উপস্থাপনায় কবিতা পাঠ করেন তৈয়বুর রহমান বাবু, মতিয়ার রহমান, বিমলেন্দু রায়, জাহিদ হোসেন, মাহমুদ এলাহী মন্ডল, সরকার বাবলু, জোসেফ আখতার, রায়হান আহমেদ রিমন, মাসুম মোরশেদ ,রমেনা বেগম রমা, ময়নুল ইসলাম, রিয়াজুল হক সাগর, মনিরা পারভীন, ধ্রুবক রাজ, অরণী, জরিফা সুলতানা প্রমুখ। আসরে স্বরচিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন কবি, গল্পকার ও গীতিকার জাহিদ হোসেন।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যে আগাম ঈদ মোবারক জানানোর মধ্য দিয়ে আসর শেষ করা হয়