• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় যুবলীগের শান্তি সমাবেশের প্রস্তুতি সভা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৩, ২০২৩, ১৪:৩৮ অপরাহ্ণ
হিজলায় যুবলীগের শান্তি সমাবেশের প্রস্তুতি সভা।

বিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলা যুবলীগের উদ্যোগে উন্নয়ন, অগ্রযাত্রা ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ১৫ জুলাই বিভাগীয় শান্তি সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুন বাদ আছর উপজেলার কাউরিয়া বাজার অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য কৃষিবিদ প্রিন্স তাজুল ইসলাম।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব মাহমুদ দীপু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ টিটু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন হিজলা উপজেলার ছয়টি ইউনিয়নের যুবলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা কর্মী।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি সুলতান মাহমুদ টিপু তার বক্তব্যে বলেন আওয়ামী লীগ নিয়ে দেশীয় বিদেশী বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলকে শক্তিশালী করার লক্ষ্যেই মূলত যুবলীগের শান্তি সমাবেশ। তিনি আরো বলেন দলের ভিতরে ছোটখাটো যে আভ্যন্তরীণ কোন্দল রয়েছে সবকিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তথা নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে হবে আর তা না হলে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কেউ নিরাপদে থাকতে পারবেনা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর আহমেদ।