• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধূমপান ও তামাক নিয়ন্ত্রনে মোবাইল কোর্ট বৃদ্ধিতে তাগিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৪, ২০২৩, ১৩:০৭ অপরাহ্ণ
ধূমপান ও তামাক নিয়ন্ত্রনে  মোবাইল কোর্ট বৃদ্ধিতে তাগিদ

বরিশাল
বরিশালে তামাকের ব্যবহার কমাতে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানোর সুপারিশ করা হয়। সেই সাথে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীবিহীন তামাকপণ্য ধ্বংস করাসহ এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা বক্তারা এই সুপারিশ করেন। শনিবার সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভার প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের প্রোগ্রাম ম্যানেজমেন্ট এন্ড মনিটরিং ইউনিটের অতিরিক্ত সচিব মো. আলমগীর হোসাইন। বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মারিয়া হাসান। অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রূম্পা সিকদার।